বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি,যশোর

যশোরে ১৪ মে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে



যশোর, ১৩ মে ২০২৫:
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), বিক্রয় ও বিতরণ বিভাগ-২, যশোরের ১১ কেভি দড়াটানা এবং আরবপুর ফিডারের আওতাধীন এলাকাগুলোর বিদ্যুৎ গ্রাহকদের জরুরি ভিত্তিতে অবগত করা যাচ্ছে যে, নির্ধারিত সংরক্ষণ ও মেরামত কাজের জন্য আগামীকাল ১৪ মে ২০২৫, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ের মধ্যে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হল: কাজীপাড়া, কাঠালতলা, আজিজ সিটি, নিরিবিলি এলাকা, কদমতলা, বিমানবন্দর সড়ক, পুলিশলাইন, টালিখোলা, পালবাড়ী, ঘোষপাড়া, আরবপুর, পাওয়ার হাউজ পাড়া, গরীবশাহ সড়ক এবং তৎসংলগ্ন এলাকা।

ওজোপাডিকো সূত্র জানিয়েছে, গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহনশীলতা কামনা করেছে।

(জনস্বার্থে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হল)

মন্তব্যসমূহ